প্রতিধ্বনী পার্ট-১
প্রতিধ্বনী পার্ট-১
⭐ প্রতিধ্বনিঃ যখন কোন শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।
সূত্রঃ
:::info
👉🏽
d = শব্দ ও উৎসের মধ্যবর্তী দূরত্ব
v = শব্দের বেগ,
t = সময়
:::
:::info
👉🏽
V = উল্লেখিত তাপমাত্রায় শব্দের বেগ
V₀ = 0°C বা 273𝘒 তাপমাত্রায় শব্দের বেগ
:::
মনে রাখতে হবেঃ
:::warning
📌
⭐ প্রতিধ্বনি শোনার নূন্যতম সময়কাল, t = 0.1s
⭐ প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব, 16.5m
⭐ শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।
:::
:::danger
⚠️ Note: অঙ্ক করার সময় প্রশ্ন ভালো করে পড়ে খেয়াল করতে হবে Actually প্রতিধ্বনী হয়েছে নাকি হয় নাই।
:::
Questions to Solve
২৯। 20℃ তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর। (341.87 ms⁻¹)
৩০। 10℃ তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 ms⁻¹ হলে তাপমাত্রা 20℃ বেড়ে গেলে শব্দের বেগ কত হবে? (343.53 ms⁻¹)
৩১। 30℃ তাপমাত্রায় নূন্যতম কত দূরত্বে শব্দের প্রতিধ্বনি শোনা যাবে? (17.38m)
[📌 Hint: প্রথমে ২৯ এর মত করে, 30℃ তাপমাত্রার জন্য শব্দের বেগ বের করে ফেলবা, তারপর প্রতিধ্বনির সূত্র 2d = vt প্রয়োগ করে d এর মান বের করবা। t = 0.1s ]
৩২। প্রমাণ করো যে 0℃ তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মাঝে নূন্যতম দূরত্ব 16.5m হওয়া প্রয়োজন।
৩৩। তাপমত্রা কত হলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 17m হলে প্রতিধ্বনি শোনা যাবে? (16.8℃)
৩৪। 30℃ তাপমাত্রায় 17m গভীর কূপে সৃষ্ট শব্দ উৎসের কাছে ফিরে আসতে কত সময় লাগবে? নির্ণয় কর। (0.0978s)
[📌 Hint: ৩১ এ যেভাবে বেগ বের করছ আগে, সেভাবেই করে নিবা। তারপর প্রতিধ্বনির সূত্র 2d = vt প্রয়োগ করে t বের করবা, d = 17m]
৩৫। কোনো পাহাড়ের সামনে থেকে একজন ব্যক্তি একটি বন্দুক হতে গুলি করলে তিনি 1.5s পর প্রতিধ্বনি শুনতে পান। ঐ স্থান থেকে পাহাড়ের দূরত্ব কত? বাতাসে শব্দের বেগ 330 ms⁻¹ । (247.5m)
[📌 Hint: সূত্রঃ 2d = vt; d বের করবা। t = 1.5s & v = 330 ms⁻¹, সব দেওয়াই আছে ]